× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তির দাবিতে বান্দরবান

বান্দরবান প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিশর্ত মুক্তি ও রাঙ্গামাটি কাউখালিতে আদিবাসী ছাত্রীকে ধর্ষনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবানে আদিবাসী ছাত্র সমাজ।

আজ রবিবার দুপুরে শহরে প্রেসক্লাব চত্ত্বরে সামনে এই প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। এসময় হাতে ফেস্টুন ও প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণের ঘটনা পার্বত্য চট্টগ্রাম ও সারা বাংলাদেশে মানবাধিকার বিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ওপর এমন ঘৃণ্য ঘটনা আত্মবিধ্বংসী কাজ। আগে ফ্যাসিস্ট সরকারের আমলে অপহরণ ও ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটেছে সেটি এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে ঘটছে। আগেও যেমন একটিরও বিচার হয়নি তেমনি এখনো বিচার কিংবা আইনে আওতায় আনা হচ্ছে না। এদেশের নাগরিক হয়েও সুষ্ঠু বিচার পাচ্ছি না। এ বিচার বহির্ভূত সংস্কৃতি একদিনে তৈরি হয়নি। পাহাড় ও সমতলে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাই অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অতিদ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে মুক্তি ও আদিবাসী ছাত্রীকে ধর্ষনের বিচারের আইনে আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন আদিবাসী শিক্ষার্থীরা।

সমাবেশে অধিকার কর্মী জন ত্রিপুরা, বাংলাদেশ মারমা ষ্টুডেন্ট কাউন্সিল সাধারণ সম্পাদক অংশৈসিং মারমা, প্রাথমিক শিক্ষক উলিসিং মারমা, শিক্ষার্থী চিতন তংচঙ্গ্যা, পায়াং ম্রো ও উশৈহ্লাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.