× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফসলি জমির মাটি কাটার অপরাধে ফেনীতে ৫ লাখ টাকা জরিমানা

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৮:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনী সদর উপজেলায় ফসলি জমির মাটি কাটার অপরাধে শেখ ফরিদ (৪৮) নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  আজ (২০ এপ্রিল) দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। 

সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জানান, সদর উপজেলার কসকা এলাকায় ফসলি জমির টপসয়েল কেটে উর্বরতা নষ্ট করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা নাজমুল হকের ছেলে শেখ ফরিদকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.