× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে রংতুলি একাডেমি'র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৯:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড়ে ঈদ নববর্ষ বৈসু সাংগ্রাই বিজু পুনর্মিলনী ২০২৫ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরন করা হয়েছে। শনিবার (১৯এপ্রিল) বিকালে রামগড় শিশু কাননে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করে রংতুলি একাডেমি" নামক একটি শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

রংতুলি একাডেমি প্রতিষ্ঠানের পরিচালক ও সিনিয়র সাংবাদিক রতন বৈষ্ণব ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি ইব্রাহিম খলিল - সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু- যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন -সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলু - সহ সভাপতি বাহার উদ্দিন - সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ রামগড় শাখার আহবায়ক রাজেন্দ্র ত্রিপুরাসহ অভিভাবক- শিক্ষার্থী এবং অন্যান্য স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে, কিন্তু সঙ্গীতের ভাষা এক। রবীন্দ্রনাথ ও নজরুল অনেক গল্প–কবিতা লিখলেও তাঁরা অনন্তকাল গানের সুরের কারণে বেঁচে থাকবেন। সংস্কৃতি চর্চা মানুষের মানবিক মূল্যবোধ জাগ্রত করে। এক্ষেত্রে সংস্কৃতিমনা বিত্তশালী যারা আছেন তাদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বক্তাগন আরো বলেন, অত্র এলাকায় অনেক প্রতিভাবান শিল্পী কলাকৌশলরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদেরকে কাজে লাগাতে হবে।  নিজের সন্তানকে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চায় উৎসাহ যোগাতে হবে।

পরে রংতুলি একাডেমি পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও প্রধান অথিথি এবং বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলেদেন। এসময় একাডেমির ক্ষুদে শিক্ষার্থী মৃত্তিকা বৈষ্ণব ত্রিপুরা'র সঞ্চালনায় নাচ ও সঙ্গীত পরিচালনা করেন বর্ষা ঘোষ - মনির আহম্মেদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.