× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আওয়ামী পন্থী তিন জনপ্রতিনিধি গ্রেফতার

মাহমুদুর রহমান মনজু ,লক্ষ্মীপুর প্রতিনিধি।

২০ এপ্রিল ২০২৫, ১৯:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

লক্ষ্মীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, সাবেক কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও সদর উপজেলার ২ নং দক্ষিন হামছাদি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মীর শাহ আলমকে আটক করছে পুলিশ। তারা আওয়ামীপন্থী জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।

শনিবার (১৯এপ্রিল) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথক থানা পুলিশ তাদেরকে আটক করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, বিকেলে ওমর ফারুক সাগরকে উপজেলার চৌধুরী বাজার থেকে আটক করা হয়। সাগর বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলার আসামি। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

এদিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিকেলে উপজেলার দালাল বাজার থেকে হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর শাহ্ আলমকে ও পৌরসভার (৭নং ওয়ার্ড) মোবারক কলোনি থেকে সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকনকে আটক করা হয়। তারা দু-জনে ছাত্র হত্যা মামলার আসামি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.