× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে চিকিৎসকের আত্মহত্যা

মো.আল আমীন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে বিষ পান করে আত্মহত্যা করেছেন চিকিৎসক মো. রেদোয়ান অনিক (২৬)।মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে ঝগড়া করে বিষ পান করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টায় তিনি মারা যান।

তার বাবা আশেক আলী জানায়, আমার ছেলে রেদোয়ান অনিক এক মাস যাবত মানসিকভাবে অসুস্থ ছিল। লেখাপড়ার পাশাপাশি চাকরির জন্য অনেক চেষ্টা করে। চাকরি না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। আমি বাবা হিসেবে ছেলেকে অনেক বুঝিয়েছি। শেষ পর্যন্ত আর পারলাম না।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.