× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাটমোহরে জি আর চাউল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রাকিব হাসনাত,পাবনা প্রতিনিধি।

২৩ এপ্রিল ২০২৫, ১৮:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাউল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর চাউল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানে সাড়ে এগারো মেট্রিক টন চাউল বরাদ্দ নিয়ে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের কমিটিকে না জানিয়ে ভুয়া কমিটি তৈরি করে চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছেন একটি চক্র। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অবিলম্বে আত্মসাৎকৃত চাউল বা সমমান টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন, রিপন রহমান, ফায়সাল কবির, এস কে পান্না মামুন, আলহাজ্ব সাদেক আলী সহ অনেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.