× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

২৪ এপ্রিল ২০২৫, ১৫:২৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানের মালিককে ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ (২৩ এপ্রিল)  সকালে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং বিক্রি, বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রিসহ নানা অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় হোটেল মেজবান বাড়িকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ওয়েল সুইটসকে ১০ হাজার, হোটেল নুরাইনকে ৩ হাজার, খাগরিয়া স্টোরকে ৫ হাজার টাকাসহ ১ লক্ষ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের ১টি দল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক সুজন শর্মা, সোহেল মিয়া প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, উপজেলার দোহাজারী পৌরসভা বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কতিপয় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র। স্থাপনাগুলো থাকায় মহাসড়কে যানজট লেগে থাকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.