× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে যৌথবাহিনীর হাতে ৬ চাঁদাবাজ গ্রেফতার

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রংপুরের ৬ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

আজ (২৪ এপ্রিল) সকালে আটকের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়। বুধবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাস স্ট্যান্ড থেকে সড়ক পরিবহনের সাথে জড়িতে ৬ চাঁদাবাজ গ্রেফতার করা হয়।

প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও  বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প এর যৌথ অভিযানে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মডার্নমোড় বাসস্ট্যান্ড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজিকালে ৬ (ছয়) জন চাঁদাবাজকে আটক করা হয়। এসময় চাঁদাবাজির ২ হাজার ১ শ (দুই হাজার একশত) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬), দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘদিন ধরে পরিবহনের সাথে জড়িত থেকে এই চাঁদাবাজি করে আসছিলো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.