× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখার দাসেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি।

২৫ এপ্রিল ২০২৫, ২২:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

মৌলভীবাজারের বড়লেখায় একটি রাজনৈতিক মামলায় উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন মাতাবকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

মাতাব দাসেরবাজার ইউনিয়নের পূর্বশংকর গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে।  শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বড়লেখা থানার এসআই আব্দুর রউফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে বলেন, একটি রাজনৈতিক মামলায় দাসেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাহতাব উদ্দিন মাতাবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ (শুক্রবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.