× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি ।

০৩ মে ২০২৫, ১৭:০২ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী  ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় মো. রফিক (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (৩ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর এলাকার মো. তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ের জয়পুরা এলাকার পলমল গার্মেন্টস কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক অফিসে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.