× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে বিআরটিসির দুটি এসি বাস সার্ভিস চালু

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি ।

০৩ মে ২০২৫, ২০:০১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

জামালপুরের মেলান্দহ থেকে নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসির দুটি এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে মেলান্দহ অডিটরিয়াম মাঠে  উপজেলা প্রশাসনের আয়োজনে এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে  বাসটির শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না। অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ,বিআরটিসির চেয়ারম্যান ড.অনুপম শাহাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

বাস দুটি মেলান্দহ থেকে সকাল সাড়ে ৭টায় এবং রাত ১২টায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই রুটে ভাড়া নির্ধারণ করা ৬০০ টাকা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.