× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

হৃদয় হাসান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৫:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২৩ দিন ঢাকার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শৈশব (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বালিজুড়ী বাজার এলাকার আতিকুর রহমান তোতার ছেলে।

গত ১২ এপ্রিল মাদারগঞ্জ থানার মোড় এলাকায় শৈশব মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা গ্রীন লাইফ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে রোববার (৫ মে) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত শৈশব একজন শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

তার ঘনিষ্ঠ বন্ধু মো. সাগর বলেন, “সে আমার খুব ভালো বন্ধু ছিল। একসাথে স্কুল জীবন কাটিয়েছি। সে খুবই ভদ্র ও মেধাবী ছিল। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.