× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি।

০৫ মে ২০২৫, ১৯:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  এনসিপি ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ মে) বিকেল পাঁচটায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হাওলাদার, ওমর ফারুক, নাজমুল হাসান টিটু, মাসুম বিল্লাহ, সাইয়ান, আজাদ রহমান ও রাইয়ান বিন কামাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই হামলা শুধু একজন নেতার ওপর নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সরাসরি আঘাত। প্রধান উপদেষ্টার প্রতি দাবি করে আরো বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.