× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বুদ্ধি প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজন গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

০৫ মে ২০২৫, ১৯:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাবের মিডিয়া অফিসার নাজমুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, গত ৫ মার্চ ধোবাউড়ায় ১৩ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধীকে ১০০ টাকার দেখিয়ে ধর্ষণ করে নজরুল, গনি ও তার সঙ্গীরা। বাড়ি না ফেরায় শিশুটিকে খুঁজতে তার মা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালিয়ে যায়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, পরে শিশুর কাছ থেকে ঘটনা জেনে তার বাবা ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সোমবার ভোরে হালুয়াঘাটের আতুয়া জঙ্গল থেকে নজরুল ও ভুবনকুড়া থেকে গনি মিয়াকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.