× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরকারি চাকরি বিধি লঙ্ঘনের অভিযোগ বিএমডিএ'র প্রকৌশলী আজাদের বিরুদ্ধে

রাজশাহী ব্যুরো।

০৭ মে ২০২৫, ২০:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ বরখাস্ত হওয়ার পরও নিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন অফিসে গিয়ে নিজ কক্ষে বসছেন তিনি, যদিও সরকারি চাকরি বিধি অনুযায়ী বরখাস্তকৃত কেউ অফিস করতে পারেন না।

এর আগে, ২৩ মার্চ অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান বলপ্রয়োগ করে নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামকে দপ্তর ছাড়তে বাধ্য করেন। এরপর তিনি নিজেই ইডির চেয়ারে বসে পড়েন। এই ঘটনায় শফিকুল ইসলাম কৃষি মন্ত্রণালয় ও থানায় অভিযোগ দায়ের করেন।

পরে ২৫ মার্চ জাহাঙ্গীর আলম খানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং সেলিম রেজা ও আবুল কালাম আজাদকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়। তবে উচ্চ আদালতের একটি স্থগিতাদেশের কারণে তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে কাজ শুরু করতে পারেনি। পরে ৩০ এপ্রিল আপিল বিভাগ মন্ত্রণালয়ের আদেশ বহাল রাখে।

এদিকে প্রকল্প পরিচালক শিবির আহমেদ জানিয়েছেন, আবুল কালাম আজাদ অফিসে আসলেও তাকে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না।

তবে সচিব এনামুল কাদির বলেন, “বরখাস্ত হওয়া কোন কর্মকর্তা বা কর্মচারি অফিস করতে পারে না। পেশিশক্তি দেখিয়ে অফিস করার বিষয়টি আমরা মন্ত্রণালয়কে জানিয়েছি।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.