বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের দাবি পূরন না হলে আগামি ২৫মে থেকে ধর্মঘট পালন করবে ব্যবসায়ীরা, আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এই কথা বলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল ৷ তিনি লিখিত বক্তব্যে বলেন বিগত কয়েক বছরে দেশের চাকুরীজীবি ব্যবসায়ীসহ সকল পেশাজীবি মানুষের বেতন ভাতা আয় বৃদ্ধি পেয়েছে ৷
আমরা পেট্রোল পাম্প মালিকদের ব্যবসা করতে গিয়ে বিনিয়োগের পরিমান অনেক বৃদ্ধি পেলেও আমাদের কমিশন বা মুনাফার যৌক্তিক এবং বাস্তবতার নীরিখে বৃদ্ধি করা হয়নি ৷
অথচ সমগ্র দেশে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, শহরে বন্দরে সরকার নির্ধারিত কমিশন এবং সরকার নির্ধারিত মূল্যে জনগণের কাছে জ্বালানী পণ্য পৌছে দিচ্ছি ৷ উক্ত কমিশনের পুরোটাই আমাদের মুনাফা নয়, এর মধ্যে ইভাপোরেশন, অপারেশন এবং হ্যান্ডলিং লস অন্তর্ভূক্ত থাকে, এসকল লস বাদ দিয়ে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, লাইসেন্স ফি, ইনকাম ট্যাক্স, ষ্টেশনারি সহ বিভিন্ন খরচ রয়েছে, এছারা বিগত বছরগুলিতে বিদ্যুৎ সহ ট্রেড লাইসেন্স ফি কয়েকগুন বৃদ্ধি করা হয়েছে বলে জানান ৷ অথচ আমাদের কমিশনের হার বৃদ্ধি তো দূরের কথা, কমিশনের হার কমানো হয়েছে ৷
২০২৩ সালে বিপিসির কাছে আমাদের দাবি ছিলো তেল বিক্রির কমিশন ৭% করা ৷ সেখানে জ্বালানী মন্ত্রণালয় তাদের দ্বারা গঠিত কমিটি আমাদের সুপারিশ বাদ দিয়ে কমিশনের হার আরও কমিয়ে গেজেট প্রকাশ করেছিল ৷ বিপিসি কর্তৃক কমিশন নির্ধারনে একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎ বিল ধরা হয়েছে ৩৪০০টাকা ৷ অথচ ছোট বাসায় মটর এয়ার কন্ডিশন বিদ্যুৎ বিল আরো বেশি আসে ৷ বর্তমানে আমরা অকটেনে ০.৮৬ টাকা ডিজেলে ০.১৫ দাম বিপিসির প্রস্তাবনার চেয়েও কম পাচ্ছি ৷
এছারাও আমরা এতোদিন ডিলারশীপ লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স এই তিনটি লাইসেন্স নিয়ে যুগ যুগ ব্যবসা পরিচালনা করে আসছিলাম, কিন্তু এখন আমাদের আরো ৫টি লাইসেন্স, পরিবেশ ফায়ার, কলকারখানা, বিএসটিআই এবং বিআরসি লাইসেন্স নিবন্ধন করার নিয়ম করা হয়েছে ৷ এইসব লাইসেন্সগুলো ফিসের অংক লাইসেন্স নবায়ন করতে গেলে আন্ডারটেবিল কয়েকগুন বেশী খরচ লাগে ৷ পূর্বে একটি পেট্রোল পাম্প স্থাপনের সমস্ত খরচ তেল বিপনন কোম্পানী বহন করতো, ১৯৮৮ সন থেকে পেট্রোল পাম্প সমূহে দেওয়া বর্ণিত সকল সুবিধাদি বিপিসি এবং তেল বিপনন কোম্পানী সম্পূর্ন ভাবে বন্ধ করে দেয়া হয় ৷ এছারাও সওজ অধিদপ্তরের জমি ইজারা মাশুল, ১৫০গুন বৃদ্ধি করা হয়েছে বলে জানান ৷
ট্যাংকলরী এক জেলা থেকে অন্য জেলায় তেল সরবরাহ করতে যেতে হয়, রাস্তা গাড়ি থামিয়ে সার্জেট ঘন্টার পর ঘন্টা আন্তজেলা রুট পারমিটের নামে আটকে রাখেন, সকল ট্যাংকলরীকে আন্তজেলা রুট পারমিট দিতে হবে বলে জানান ৷ প্রতিটি পেট্রোল পাম্পের শুধু মাত্র ডিসপেন্সিং ইউনিটের জন্য প্রতিবছর ১বার পরিমাপ যাচাই পূর্বক নজেল ফিস ১০০০ থেকে ৩০০০টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানান ৷ এসব অযৌক্তিক মূল্য বৃদ্ধি, নতুন নতুন লাইসেন্স বর্ধিত ফিস, আমাদের পিট দেওয়া ঠেকিয়ে দিয়েছে, নির্ধারিত মুনাফা অতিরিক্ত খরচ বর্ধিত সরকারি ফিস প্রদান করে আমাদের ব্যবসা পরিচালনা করা সম্ভব নয় ৷
২০২৫ সালেও কয়েকবার আমাদের সমস্যা উল্লেখ পূর্বক উহার সমাধান চেয়ে এবং আমাদের দাবী সমূহ পূরণের আহবান জানিয়ে সরকার বরাবর আবেদন করেছি ৷ কয়েকবার আনুষ্ঠানিক বৈঠক করেছি, সর্বশেষ ২৭-০২-২০২৫ তারিথে বিপিসির চেয়ারম্যানের সাথে বৈঠকে আমাদের দাবি ২৭-০৪-২০২৫ তারিখের মধ্যে পূরণ করা হবে বলে চেয়ারম্যান জানান ৷ প্রায় আড়াই মাস অতিক্রান্ত হয়ে গেলেও আশ্বাস ও প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি ৷ তাই শেষ চেষ্টা হিসেবে সমগ্রদেশের তেল ব্যবসায়ী এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা সরকার বরাবরে আগামি ১২দিন অর্থাৎ ২৪মে আমাদের দাবি পূরণের বিনীত অনুরোধ করছি ৷
অন্যথায় আগামি ২৫ মে থেকে সারা দেশে প্রতীকি কর্মসূচী হিসেবে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমগ্রদেশে সকল পেট্রোল পাম্প ও ট্যাংক লরী কর্মবিরতি পালনের মাধ্যমে জ্বালানী তেলের উত্তোলন পরিবহন এবং বিতরন বন্ধ থাবলে বলে জানান ৷ এসময় যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন, জুবায়ের আহাম্মেদচৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ৷