× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংড়ায় শিবিরের কোরআন শরিফ বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

১১ মে ২০২৫, ১৭:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের সিংড়ায় ইসলামী ছাত্র শিবির সিংড়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কেরআন শরিফ বিতরণ করা হয়েছে। ১১ ই মে কোরআন দিবস উপলক্ষে রবিবার দুপুর ১২টায় ছাত্র শিবিরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা শিবিরের সভাপতি ফরহাদ ইমরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর -৩ সিংড়া আসনের জামায়াত মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান। 

আরো বক্তব্য রাখেন , উপজেলা জামায়াতের আমির আবম আমানুল্লাহ, সেক্রেটারি প্রভাষক এন্তাজ আলী, পৌর জামায়াতের আমির প্রভাষক মাওলানা সাদরুল উলা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নাফ। 

সভা পরিচালনা করেন,  ছাত্র শিবিরের সেক্রেটারি আল আমিন। পরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে অনুবাদ সহ কোরআন শরিফ বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.