× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে ৫শ টাকা পাওনার জেরধরে দিনমজুরকে হত্যা

জাহিদ সরকার মনির ,পলাশ নরসিংদী প্রতিনিধি।

১১ মে ২০২৫, ১৭:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

নরসিংদীর পলাশে ৫শ টাকা পাওনা নিয়ে এক দিন মজুরকে ছুড়ি দিয়ে আগাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০মে) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিন মজুর ইসমাইল (৩৫) জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে এসে খিলপাড়া এলাকায় স্বপরিবারে বসবাস করে এই এলাকায় দীর্ঘদিন ধরে দিন মজুরের কাজ করে আসছে ইসমাইল। আর তার স্ত্রী স্থানীয় প্রাণ কারখানায় শ্রমিকের কাজ করে আসছে। ইসমাইলের কাছে কাজের ৫শ টাকা পায় খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন। এই ৫শ টাকা পাওনা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের আলীর দোকান থেকে ছুড়া নিয়ে ইসমাইলের পেটে আঘাত করে। এই অবস্থায় প্রতিবেশীরা দৌড়ে আসলে আফজাল পালিয়ে যায়। এসময় আশপাশের লোকজন ইসমাইলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পলাশ থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন জানান, মাত্র ৫শ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি নিয়ে ছুড়া দিয়ে ইসমাইলকে হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখন মরদেহের সুরত হাল রিপোর্ট চলছে। পরে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আর মামলা দায়ের সাপেক্ষে পরিবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। দ্রুত আসামী গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কাজ অব্যাহত রয়েছে। খিলপাড়া এলাকায় থেকে তার একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়ে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.