ছবিঃ সংগহীত।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন খালাসী (১৭) এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছে। এ সময় ইয়াসিনের পক্ষে মীমাংসা করতে যেয়ে রায়হান ও সজিব নামের দুই যুবককে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে।
শনিবার(১০ মে) দিবাগত রাত সাড়ে ৯ দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন খালাসি ওই গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র ছেলে।
এদিকে ইয়াসিনের মৃত্যুর খবর এরাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ বাদশা শরীফের বাড়িসহ অন্তত ১০-১২টি বাড়িতে ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটে।
এলাকাবাসী,ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার থানমাত্তা গ্রামে বহু পুরাতন একটি বটগাছ রয়েছে। সেই বট গাছের নিচে স্থানীয় নুরা পাগলা আসর বসিয়ে রাতভর গান বাজনা করেতেন। গত দুই বছর হলো নুরা পাগলা মারা যান। তার স্থলাভিষিক্ত তার স্ত্রী হালিমা পাগলা বট গাছের নিচে বসবাস করেন।গত কয়েক মাস আগে বটগাছের একটি ডাল দোকানের ওপর পড়লে ডালটি কেটে ফেলেন শরীফ গ্রুপের দোকান মালিক। সেই ডাল কাটাকে কেন্দ্র করে হালিমার পক্ষ দেন জাহাঙ্গীর খালাসী। অন্য গ্রুপের পক্ষ নেন বাদশা শরীফ ও আলমগীর শরীফ। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষও হয়। এর জের ধরে শনিবার রাত দশটার দিকে থানমাত্তা বটতলা এলাকা থেকে ইয়াসিন খালাসীকে পার্শ্ববর্তী কালামৃধা ইউনিয়নের ফুলমাল্লিক গ্রামের আউয়াল বেপারীর ছেলে ইসমাইল বেপারীকে দিয়ে ইয়াসিনকে ডেকে নেয়। পার্শ্ববর্তী ধানক্ষেতের জমিতে নিয়ে ইয়াসিনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
নিহত ইয়াসিনের বাবা জাহাঙ্গীর খালাসি জানান, পুর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডেকে নিয়ে নির্জন স্থানে ধান ক্ষেতে আমার ছেলেকে কুপিয়ে ফেলে রেখে যায়। কিন্তু খুনিদের ভিতরের দুইজন আহত হলে তাদের লোকজনের খবরে আমার ছেলেকে দেখতে পাই। তা না হলে ছেলের লাশও পাওয়া যেত না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলমগীর সরদার বলেন, এ সময় খুনিদের পক্ষে দুজন ঠেকাতে গিয়ে তারাও আহত হয়েছেন। এরা হচ্ছেন ওই গ্রামের ফকু শেখের ছেলে রায়হান শেখ(১৮) ও তার আত্মীয় সজীব মাতব্বর। তার বাড়ি কাশেমপুর এলাকায়।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাজাহান হাওলাদার বলেন, যতোটুকু জানতে পেরেছি নিহত ইয়াসিনের সাথে কালামৃধা গ্রামের কয়েকজন কিশোরের সাথে পুর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, মৌখিকভাবে ঘটনা জানতে পেরেছি। পূর্ব শত্রুতার জের ধরেই ডেকে নিয়ে খুন করা করা হয়েছে। ঢাকা মেডিকেল থেকে নিহতের লাশ এসে পৌঁছেনি। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি। নিহতের লাশ আসার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
