× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষিশ্রমিকের, আহত ১

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

১১ মে ২০২৫, ২০:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটার সময় বজ্রপাতে খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সকুল (২০) নামের আরও একজন শ্রমিক।

রোববার (১১ মে) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আন্ধারুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই একই উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, খবির উদ্দিনসহ কয়েকজন কৃষিশ্রমিক আন্ধারুপাড়া গ্রামে কৃষক সারোয়ার হোসেনের বোরো ধান কাটছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠেই বজ্রপাতের শিকার হন তারা। ঘটনাস্থলেই খবির উদ্দিন মারা যান এবং আহত হন সঙ্গে থাকা সকুল।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খবির উদ্দিনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সকুল বাড়ি ফিরে গেছেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.