× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন সম্পন্ন

হাতেমের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়ী

মাহমুদ হাসান কচি, নারায়ণগঞ্জ প্রতিনিধি।

১১ মে ২০২৫, ২০:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রায় এক যুক পর বাংলাদেশ নীটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচন সম্পন্ন হ‌য়ে‌ছে গত (শনিবার) সন্ধ্যায়। এর আগে বিকেএমইএ’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ঢাকার বাংলা মোটর ও নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনের আলাদা দুটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চল‌ে। নির্বাচনে সংগঠনটির সদ্য সাবেক সভাপতি হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।

বিকেএমইএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান সফিউল্লাহ চৌধুরী, সদস্য ওবায়দুর রহমান ও মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৫৭২ ভোটের মধ্যে (৭৫.৩৫ শতাংশ) কাস্ট হয়েছে ৪৩১ টি। এরমধ্যে ২৩টি ভোট বাতিল হয়ে মোট ৪০৮ ভোট বৈধ বলে গণ্য হয়েছে।

এর আগে সবশেষ ২০১২ সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে।

বিকেএমইএ’র ৫৭২ ভোটের মধ্যে নারায়ণগঞ্জে ২৭২, ঢাকায় ২২৪ ও চট্টগ্রামে ৭৬ জন। ৩৫টি পরিচালক পদে প্রার্থী ৩৮জন। যেখানে ৩৫জন একই প্যানেলে ভোট করেছেন। প্রোগ্রেসিভ নীট অ্যালায়েন্স নামের ওই জোটের নেতা মোহাম্মদ হাতেম। তিনি নারায়ণগঞ্জের এমবি নীটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও বিকেএমইএ’র সদ্য সাবেক সভাপতি।

মোহাম্মদ হাতেম পূর্ণ  প্যানেলে জয়ী হয়ে এক পতিক্রিয়ায় বলেন, অনেকদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। সকল মালিকরা সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছেন। আমরা এই সুন্দর পরিবেশটা উপভোগ করেছি। ১৯৯৯ সালের ৫ ডিসেম্বর বিকেএমইএর জন্ম হয়। তখন থেকেই আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই প্রতিদান আজ সকল সদস্যরা আমাকে দিয়েছে।

এদিকে পরাজিত স্বতন্ত্র তিন প্রার্থী হলেন, বিজিএমইএ’র সাবেক পরিচালক ও ইয়াং ফর এভার টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব চৌধুরী, জাহিন নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং জেএস স্টাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.