× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবি থানার এসআই ছুরিকাঘাতে আহত

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৪:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপপরির্দশক (এসআই) আলমগীর কবীর (২৯)  রোববার বিকেলে  ছুরিকাঘাতে  আহত হলে  সন্ধ্যায় তাকে জয়পুরহাট জেলার হাসপাতালে ভর্তি করা হয়  । একই হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নবী জানান, আহত পুলিশ কর্মকর্তার ডান হাত ও বাম পায়ে ছুরিকাঘাত করা হয়েছে।  তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে  সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন। 

আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবীর জানান,  উপজেলার  পাটাবুকা গ্রাম থেকে ফেরার পথে  এক ব্যক্তি তাকে আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে আঘাত করে পালিয়ে যান, এ সময় তার সহকর্মী সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেন ।  এর বেশি আর কিছু না বলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। 

তবে এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মইনুল ইসলাম জানান, ওই গ্রামের  এক তালাকপ্রাপ্তা নারীকে তার সাবেক স্বামী আটকে রেখেছেন বলে ওই নারী  ৯৯৯ কল করলে সেখানে এসআই আলমগীর কবীর গিয়ে ঘটনাটি  সমাধান করে থানার  ফিরছিলেন।  পথে অজ্ঞাত পরিচয় এক  ব্যক্তি এসআই আলমগীর কবীরকে কাচি দিয়ে  আঘাত করে পালিয়ে যান। ওই ব্যক্তি মাদকাসক্ত বলে জানতে পেরেছি। এ ঘটনায় তদন্ত সহ  থানায় মামলা  প্রক্রিয়াধীন   রয়েছে ।  পুলিশ  তাকে  
গ্রেপ্তারের চেষ্টা করছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.