× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞায় গ্রাহকের টাকা আত্নসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ইমাম হোসেন খাঁন,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৪:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর দাগনভূঞায় সাউথইস্ট ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের সঞ্চিত টাকা আত্মসাতের  অভিযোগে মো. জিয়াউল হক (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে ফেনী সদর এলাকার পাঠানবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ।মো. জিয়াউল হক জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠাননগড় গ্রামের সালমান হাজী বাড়ির আবদুল হকের ছেলে। তিনি সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এলে তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে ব্যাংকের শাখা প্রধান কামরুজ্জামান দাগনভূঞা থানায় গত ৬ মে ৪০৯/৪২০ ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪।

অভিযোগ অনুযায়ী, মো. জিয়াউল হক সুকৌশলে ব্যাংকের কিছু গ্রাহকদের জমাকৃত অর্থ আত্মসাত করেছেন। ব্যাংকের গ্রাহকের আমানতের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মামলা দায়ের হওয়ার পর পুলিশের একটি বিশেষ আভিযানিক টিম চারদিনে ফেনী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। পরে সদর থানা এলাকা থেকে আসামী মো. জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন বলেন আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। এ ধরনের আর্থিক প্রতারণার ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.