× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোয়াইনঘাট জাফলং বালু তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো শ্রমিকের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৪:৪৫ পিএম । আপডেটঃ ১২ মে ২০২৫, ১৪:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে অবৈধভাবে  বালু উওোলন করতে গিয়ে  পানিতে ডুবে রজব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে)  সকাল সাড়ে ১০  টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকায়  পিয়াইন নদীর  মাঝ  থেকে তার  মরদেহ উদ্ধার করা হয়।

গোয়াইনঘাট থানার ও পুর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার  এসআই মোঃ ওবায়দুল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। নিহত  রজব আলী (৪০)   উপজেলার  মধ্যে জাফলং ইউনিয়নের বরবন হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,নিহত রজব আলী সকালে সাড়ে ৮টার দিকে  বার্কি নৌকা নিয়ে পিয়াইন নদীতে বালু উওোলন করতে যায়।নয়াবস্তি এলাকায়  দক্ষিণ দিকে  পিয়াইন নদীর মাঝখানে বারকি নৌকা থেকে নেমে  বালু তুলতে থাকে।এক পর্যায়ে  নদীতে ডুব দিলে পানিতে তলিয়ে যায়।পরবর্তী দীর্ঘসময়  রজব আলী পানির নিচ থেকে না  উঠায় আশ পাশে থাকা আরও বারকি শ্রমিকরা পানিতে খুঁজাখুঁজি শুরু করে। এসময় প্রায় আদা ঘন্টা পর রজব আলীর মৃতদেহ পানির নিচ থেকে  ভেসে ওঠে। পরে তার আত্মীয় স্বজনসহ ও  অন্যান্য শ্রমিকরা রজবের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ জানান,জাফলং পিয়াইন নদীতে বালু তুলতে গিয়ে পানিতে ডুবে রজব আলী একজন শ্রমিক মৃত্যুবরণ করে। লাশের সুরতাহল রিপোর্ট তৈরি করা হয়েছে।পরিবারকে একটি দরখাস্ত দেওয়ার কথা বলা হয়েছে এবং সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.