× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি স্মরণে ধর্মীয় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৬:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

কক্সবাজার সদরের খুরুশকুল উত্তর হিন্দু পাড়ায় শ্রী শ্রী নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পঞ্চমবারের মতো দুই দিনব্যাপী নানা মাঙ্গলিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১১ মে) শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো।

২দিন ব্যাপী অনুষ্ঠানে নৃসিংহদেবের যজ্ঞ, অভিষেক, পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা, শ্রীমদ্ভাগবত আস্বাদন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি ডা. পরিতোষ দত্ত। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন উত্তর হিন্দু পাড়ার বিশিষ্ট সমাজসেবক বাসু রাম দে। স্বাগত বক্তব্য রাখেন গ্র্যাজুয়েট প্রেস ক্লাব কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক অন্তর দে বিশাল।

প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট ভাগবতীয় বক্তা শ্রী অজিত কুমার দাশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুরুশকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আবদুর রহিম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিবলু পাল, কেন্দ্রীয় হরি মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন কান্তি দে, কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি রুপন কান্তি দে, কেন্দ্রীয় হরি মন্দিরের সাবেক সভাপতি ছোটন কান্তি দে ও সমাজসেবক সমীরণ দে টিটুসহ প্রমুখ।

শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির সভাপতি রাসেল দে, সাধারণ সম্পাদক সৈকত দে, অর্থ সম্পাদক রাজু দে সহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতাও জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.