× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত ৬ লক্ষাধিক পশু

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৬:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার এক মাসেরও কম সময় রয়েছে। ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের ৯ উপজেলায় কোরবানির জন্য খামারে মোটাতাজা করা হচ্ছে ৬ লাখ ৫৫,৯০৪টি গবাদি পশু। এর মধ্যে গরু রয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৯১টি, মহিষ ৩৮৭৪টি, ছাগল রয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯১২টি, ভেড়া ৬৭ হাজার ৩০৩টি, অন্যান্ন ২৪টি। এর মধ্যে জেলার চাহিদা রয়েছে ২ লাখ ৫৯ হাজার ২৪১টি। উদ্বৃত্ত রয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৬৬৩টি। বাড়তি লাভের আশায় খামারের পাশাপাশি বাড়িতে বাড়িতে পশুর বাড়তি যত্ন আর লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। জেলার চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করে এখানকার গবাদি পশু।

জেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৯ উপজেলায় খামার গুলোতে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ছাগল, ভেড়া মোটাতাজা করেছে। এবছর জেলায় কোরবানির জন্য পশুর চাহিদা ২ লাখ ৫৯ হাজার ২৪১টি। এই চাহিদা মিটিয়ে ৩ লাখ ৯৬ হাজার ৬৬৩টি পশু সারা দেশে যাবে। এসব পশু মোটাতাজাকরণে খামারি ও ব্যক্তি পর্যায়ে কোনো ক্ষতিকর রাসায়নিক খাবার যাতে ব্যবহার না করে এজন্য প্রচারণা চালানো হয়েছে।খামারিরা জানান, কোরবানির ঈদে তারা এসব গবাদিপশু বিক্রির মাধ্যমে বাড়তি আয় করবে। খামারিরা নিজ নিজ বাড়ি ও খামারে বছর জুড়ে গবাদি পশুগুলো লালন-পালনের মাধ্যমে মোটাতাজা করেন। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সবুজ ঘাস খাইয়ে এখানকার পশু মোটাতাজা করা হয়।

ছোট বড় গবাদি পশুর খামারের মাধ্যমে এ জেলার হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও আয়ের পথ তৈরি হয়েছে।সদর উপজেলার চররায়পুর গ্রামের খামারি গোলাপ হোসেন জানান, এবছর কোরবানির জন্য ২০টি ষাড় প্রস্তত করেছি। কিন্তু গো-খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তাদের এবার বড় ধরনের লোকসান গুণতে হবে বলে আশঙ্কা করছেন। একই উপজেলার বেজগাঁতীর খামারি শহিদুল ইসলাম বলেন, এ বছর বিক্রির জন্য ৬টি ষাড় প্রস্তুত করেছি। গো-খাদ্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে আছি। গরুগুলোকে যে পরিমাণ খাওয়ানো হচ্ছে তাতে সঠিক দাম পাবো কি না এ নিয়ে বড় চিন্তায় আছি।সদর উপজেলার সয়দাবাদ অবস্থিত সৌরভ এগ্রো ফার্মের ম্যানেজার হাসান জানান, তাদের খামারে দেশি-বিদেশি মিলে শতাধিক ষাঁড়, মহিষ, ছাগল, দুম্বা মোটাতাজা করা হয়েছে। তাদের খামারে লাখ টাকা থেকে ১০ লাখ টাকা দামের পশু মোটাতাজা করা হয়েছে। যার বেশিরভাগ পশু খামার থেকেই বিক্রি হয়ে থাকে। এছাড়া, তারা সারা বছরই পশু মোটাতাজা করে বিক্রি করে থাকেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন বলেন, প্রতিটি খামারিতে কোরবানি পশু পালনের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। যা আসন্ন ঈদে আগ পর্যন্ত চলবে। যাতে কোন খামারি ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে সার্বিক দৃষ্টি রাখা হয়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ এ কে এম আনোয়ারুল হক জানান, প্রতিটি উপজেলার খামার পরির্দশন করে খামারিদের প্রয়োজনীয় পরামর্শসহ ওষুধপত্র দেয়া হচ্ছে। সিরাজগঞ্জের গো-খামারিরা পশু পালনে সচেতন। খামারিরা পশুপালনে কোন প্রকার ক্ষতিকারক ওষুধ ব্যাবহার না করে প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করছেন। এব্যপারে প্রাণী সম্পদ অফিস থেকে খামারিদের প্রশিক্ষন দেয় হয়েছে। নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি আরো জানান মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে পশু গুলোর নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং খামারিদের পশু বিক্রয়ের সুবিধার্থে অনলাইনে প্রচার চালানোর ব্যবস্থা করা হবে।তিনি আরও বলেন, জেলায় ৩১টি স্থায়ী ও বিভিন্ন অস্থায়ী পশুর হাটের মাধ্যমে এসব গবাদি পশু বিক্রি করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.