× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আইভীর জামিন আবেদন নাকচ

ডেস্ক রিপোর্ট

১২ মে ২০২৫, ১৭:১১ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান জামিন না মঞ্জুরের এ আদেশ দেন।  আদালতে জামিন ও কারাগারে ডিভিশনের আবেদন করেন আইভীর আইনজীবীরা। শুনানিতে আদালত জামিন আবেদন খারিজ করলেও ডিভিশনের বিষয়ে একমত পোষণ করেন। আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, একই ঘটনার সাথে জড়িত দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অথচ সেলিনা হায়াৎ আইভীকে ভোরে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, আইভী কখনো কোনো বৈষম্যবিরোধী আন্দোলনে মাঠে নামেননি। তাকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে। এর আগে গত শুক্রবার (১০ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সকাল ১০টায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারের পর সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.