× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি ইউপি সদস্যের

স্টাফ রিপোর্টার (কক্সবাজার) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ১৯:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিয়েও শেষ পর্যন্ত রক্ষা পাননি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের এক ইউপি সদস্য। সোমবার (১২ মে) বিকেল ৩টার দিকে খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের নাম আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪২)। তিনি খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ঘোনারপাড়া এলাকার মৃত আমীর হামজার ছেলে।

ঘটনার বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, গত বছরের জুলাই আন্দোলন-সংক্রান্ত এক মামলায় বাবুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে পুকুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “গ্রেপ্তার এড়াতে ইউপি সদস্য বাবুল পুকুরে লুকানোর চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ তাকে উদ্ধার করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, বাবুলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় এফআইআর নম্বর ৩০/৬৬৫, তারিখ ১০ অক্টোবর ২০২৪ অনুযায়ী মামলা রুজু রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.