ঈশ্বরদী জাকের সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি-র আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ষান্মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১মে) রাতে ঈশ্বরদীর কাশ্মিরী ফুড গার্ডেনে রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় মূল আলোচ্য বিষয় ছিলো মার্কেটের ১৫ জন ব্যবসায়ীর প্রতি প্রেরিত উকিল নোটিশ এবং এরই ধারাবাহিকতায় ৫ জন ব্যবসায়ীর বিরুদ্ধে দায়েরকৃত উচ্ছেদ মামলা। বিষয়টি ঘিরে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল আলম রঞ্জু এবং তিনি বলেন, “এই ধরনের একতরফা পদক্ষেপ শুধু ব্যবসায়ীদের জীবিকা নয়, মার্কেটের সামগ্রিক পরিবেশকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে মার্কেট মালিক এর সুষ্ঠ সমাধান চাই।
প্রতিবাদী বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি মাসুম পারভেজ কল্লোল, তিনি সংগঠনের পক্ষ থেকে উকিল নোটিশ ও উচ্ছেদ মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এটা কোনো ব্যক্তি নয়, একটি ব্যবসায়ী সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ। আমরা আইনি ও সাংগঠনিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম মাসুম বলেন, তাঁরা সাধারণ ব্যবসায়ীদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে মার্কেটের প্রতিটি ব্যবসায়ীকে বিষয়টি অবহিত করা এবং প্রতিবাদ অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী আয়োজন মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।