× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জৈন্তাপুরে ফেলুডারের চাপায় এক শ্রমিকে মৃত্যু

সাইফুল ইসলাম বাবু ,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

১২ মে ২০২৫, ২০:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজারে ফেলুডারের চাকার নিচে পিষ্ট হয়ে ১জন পাথর শ্রমিক নিহত হয়েছেন। 

স্থানীয় প্রতক্ষ্যদশী সূত্রে জানা যায়, ১২ই মে  সোমবার দুপুর ১:৩০ মিনিটের সময় ৪নং বাংলা বাজার বালু লোডিং ফিল্ডে (বালু সাইটে) ফেলুডার দিয়ে বালু লোডিং কালে অসাবধনাতা অবস্থায় ফেলুডার চালাতে  গিয়ে ১ শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত শ্রমিক ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত  ১নং ওয়ার্ডের টিলাবাড়ী গ্রামের মৃত জুজু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৫০)। নিহত কামাল ৪ সন্তানের জনক ও তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান  ফেলুডার চাপায় শ্রমিক নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তিনি সহ  ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। সোমবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর  আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.