× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মেলান্দহে সুইপার কলোনিতে আগুন,বৃদ্ধার মৃত্যু

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি ।

১৫ মে ২০২৫, ১৯:০১ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের মেলান্দহে বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে পৌরসভার নাথপাড়া এলাকার সুইপার কলোনীতে আগুন লেগে বসতঘর পুড়ে ছাঁই। অজুফা (৮০) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। 

এলাকাবাসী ও স্থানীয়রা জানান, রাতে অজুফা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিল। ভোর ৪টার দিকে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে  মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করি ও দগ্ধ মরদেহটি উদ্ধার করি। ধারনা করা হচ্ছে কুপিবাতি থেকে আগুন লাগতে পারে।

মেলান্দহ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম  জানান, ঘরে আগুন লাগার পর অজুফা নামে বৃদ্ধ মহিলা বের হতে না পারায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.