× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে প্রান্তিক মৎস্যচাষীকে মৎস্য খাদ্য বিতরণ

মোহাম্মদ জামশেদ আলম,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ।

১৫ মে ২০২৫, ২০:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

সীতাকুণ্ড মৎস্য দপ্তর এর উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরের আগস্ট/২৪ মাসের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০৫জন প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে ২৮৭৫ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

আজ ১৫ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত উপকরণ(মৎস্যখাদ্য) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সীতাকুণ্ড।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: কল্লোল বড়ুয়া, উপজেলা সমাজসেবা অফিসার লৎফুন নেছা বেগম, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল মনছুর, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ইলিয়াস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.