× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি।

১৭ মে ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেছেন।

শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিবুল হাসান লিখন কুন্দইল গ্রামের শাহালম সরদারের বড় ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রাকিবুল হাসান লিখন ওই ছাত্রীকে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে বান্ধবীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.