× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে ইয়াবাসহ যুবক গ্ৰেফতার

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি

১৮ মে ২০২৫, ১৪:৪৬ পিএম

ছবি : সংগৃহিত

ঝালকাঠির রাজাপুরে ৯১পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত খান (২২) নামের এক যুবককে গ্ৰেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার (১৭ মে) রাতে উপজেলার বাগড়ি বাজার মহিলা কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত খান ঝালকাঠি সদরের কিফাইতনগর গ্রামের মুন্নাফ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজাপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগড়ি বাজার, মহিলা কলেজ এলাকার জামাই শশুর টি স্টল নামক চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে রিফাত খানকে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.