× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

১৮ মে ২০২৫, ১৪:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি। আজ (রোববার, ১৮ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়। আজ সকাল ১০টায় ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

যার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। উল্লেখ্য, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারণে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.