× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নাটোর প্রতিনিধি।

১৮ মে ২০২৫, ১৮:৪০ পিএম

ছবিঃ সংগৃহীত।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র  শাহরিয়া আলম সাম্য হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ মে রবিবার বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ - উদ-দৌলা সরকারী কলেজ  শাখা ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

বিক্ষোভ মিছিলটি কলেজের সামনের রাস্তা ধরে বড়গাছা বড় মোড় হয়ে আবারো কলেজে ফিরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন,সহ সভাপতি মিনহাজ  মনির, সাংগঠনিক সম্পাদক চমক হাসান,যুগ্ন সাধারন সম্পাদক  হামিম ইসলাম,রানা খান, সামরুল ইসলাম,জাফর রহমান সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন  সাম্যকে যারা হত্যা করেছে তাদের বাদ দিয়ে অন্যদের ধরছে। মূল আসামীরা ধরা ছোয়ার বাহিরে থেকে যাচ্ছে। তাই আমরা মূল আসামীকে দূত  আটকের দাবী জানায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.