× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সরিষাবাড়ীতে বিএনপির নেতা গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি ভিজিডি চাল উদ্ধার

শাকিল আহম্মেদ , সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধী

২০ মে ২০২৫, ১৮:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া এলাকা থেকে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৩ ঘণ্টা অভিযান শেষে কালোবাজারির জন্য অবৈধভাবে মজুদ করা ভিজিডি কার্ডের চালগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত গুদাম মালিক মো. আলী হোসেন। তিনি পিংনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. শাহারিয়া তালুকদার রিফাত ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এসময় প্রতি বস্তায় ৫০ কেজি করে ১০৪ বস্তায় ৫ হাজার ২০০ কেজি দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি চাল জব্দ করা হয়।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদ হাসান বলেন, উদ্ধারকৃত চালগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত গুদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.