× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ারকে দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক করায় আনন্দ মিছিল

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

২১ মে ২০২৫, ১৮:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরীকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে মনোনীত করায় চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০ মে মঙ্গলবার বিকালে উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট চত্বরে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মো. মাহামুদুর রহমান (মাদু)'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদ, নুরুল হুদা বাবরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন মেম্বার, বাবু খান, উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান, নওশা মিয়া সওদাগর, খুরশিদ আলম চৌধুরী, মাষ্টার রিয়াজ উদ্দিন, আবদুস সালাম কোম্পানি, গোলাম রাসুল বাবুল, সেলিম উদ্দিন, মুজিবুল হক খোকা, আমীর হোসেন, ফয়েজ আহমেদ, সিরাজুল মোস্তফা, মাহফুজুর রহমান, কামাল উদ্দিন তালুকদার, রশীদ আহমদ হিরো, শাহজান চৌধুরী, মোজাম্মেল হক মেম্বার, এসকান্দর মীর্জা, শাকিল মাহমুদ চৌধুরী, সেলিম উল্লাহ, চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, সাইফুল ইসলাম হিরু, আবু ছাদেক সিবলু, এড. শফিউল হক চৌধুরী সেলিম, সাবেক পৌর কাউন্সিলর নুরুল কবির, আল মাহামুদ হিরু, ফোরকান সোলেমান, জয়নাল আবেদীন, মামুনুর রশীদ, আবদুল আজিজ, ইসমাইল সওদাগর, নাসিরউদ্দিন, হামিদুর রহমান খান, আবদুল মান্নান রানা, রিয়াদ হোসেন মিনহাজুর রহমান অমিত,  বিএনপির নেতা যথাক্রমে, মো. শহীদুল ইসলাম,  রেজাউল করিম চৌধুরী, সিকান্দার বাদশা, আকতার হোসেন, মাজেদ,ইফতিয়ার উদ্দিন সুমন, মো. ফরিদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.