× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধা জেলা গণ অধিকার পরিষদের নয়া কমিটি গঠন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২৫ মে ২০২৫, ১৮:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গণ অধিকার পরিষদ (জিওপি) গাইবান্ধা জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুজ্জামান সিদ্দিকী মামুনকে  সভাপতি ও মোঃ শামিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ রুমন বসুনিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৪ মে) রাতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন বলেন , ২০১৮ সালের  কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ জনগণের অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার,  অধিকার ও জাতীয়স্বার্থের মূল্যবোধকে সামনে রেখে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা বিনির্মাণে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে এবং সামনের দিকেও এ ধারা বজায় থাকবে ইনশাল্লাহ।

তিনি নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, গাইবান্ধা জেলা শাখা বলিষ্ঠভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এবং খুব দ্রুত  সময়ের মধ্যে সাতটি উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যক্রম ছড়িয়ে পড়বে ও উপজেলা কমিটি  গঠন হবে বলে প্রত্যাশা রাখেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.