× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমার নদে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন: হুমকিতে নতুন ব্রিজ ও দুইপাড়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

৩১ মে ২০২৫, ১৭:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের সালথায় কুমার নদে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে সদ্য নির্মিত নতুন ব্রিজ এবং নদীর দুই পাড়ের বসতি ও কৃষিজমি। সংশ্লিষ্ট প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিন দিনে ও রাতের আঁধারে বালু উত্তোলন চলছে, যা পরিবেশ ও অবকাঠামোর জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।

শনিবার (৩১ মে) দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার যদুনন্দী ইউনিয়ের খারদিয়া নতুন ব্রীজ সংলগ্ন কুমার নদের দক্ষিণ পাড়ে নাছির নামক ড্রেজার ব্যবসায়ী অবৈধ ড্রেজার দিয়ে নির্বিঘ্নে বালু উত্তোলন করছে। 

স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র নদীর বিভিন্ন অংশে ড্রেজার বসিয়ে গভীরভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তলদেশ নিচু হয়ে যাচ্ছে এবং পানির স্রোতের ধাক্কায় দুই পাড়ের মাটি ধসে পড়ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বালু উত্তোলনের ফলে নদীর ওপর নির্মিত নতুন ব্রিজের ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বালী বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। যত দ্রুত সম্ভব অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশবাদীরা বলছেন, কুমার নদ সালথার প্রাণ। এই নদী যদি ভেঙে পড়ে, তাহলে কেবল একটি ব্রিজ নয়, পুরো অঞ্চলই পরিবেশগত ও অর্থনৈতিক সংকটে পড়বে।

স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে কুমার নদ রক্ষা পায় কুমার নদের আশ পাশের স্থাপনাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.