× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে বাজুসের সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি।

০৪ জুন ২০২৫, ১৬:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

নিয়ম মেনে ব্যবসা করা এবং ক্রেতারা যাতে প্রতারিত না হয় এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) মাদারীপুর জেলা শাখা। বুধবার (4 জুন) দুপুরে মাদারীপুর পুরান বাজার সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কামাল শিকদার বলেন, বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী সোনা ক্রয়-বিক্রয় করতে হবে এবং সবাইকে সমিতির নির্দেশ মেনে চলেন ব্যবসা পরিচালনা করতে হবে। কেউ যদি চোরাই স্বর্ণ ক্রয়-বিক্রয় করে তাহলে তার দায়ভার সমিতি নিবে না। কোন সদস্য আইডি কার্ড ও হলমার্ক ছাড়া সোনা ক্রয়-বিক্রয় করতে পারবে না।  এছাড়া বাজুসের ধার্য্যকৃত শতকরা ১০ ভাগ মজুরী নিতে হবে। কামাল শিকদার আরোও বলেন, মাদারীপুরে ৫টি উপজেলায় আমাদের ৪৮০ সদস্য আছেন এবং অন্যদের দ্রুত সদস্য হওয়ার আহবান জানান তিনি। সদস্য ছাড়া কেউ যদি বিপদে পড়েন সেক্ষেত্রে বাজুস কোন সাহায্য সহযোগিতা করবে না।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রতিমা জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী ননী গোপাল কর্মকার, ক্রীড়া সম্পাদক মো. শফিকুল ইসলামসহ সমিতির অন্য সদস্যরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.