× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণপিটুনি খেলেন খুলনা আ.লীগ নেতা বেগ লিয়াকত,পুলিশে সোপর্দ

মো: নুরুল আমিন নুর,খুলনা প্রতিনিধি ।

১৪ জুন ২০২৫, ১৫:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

শনিবার (১৪ জুন) খুলনার ফুলবাড়িগেট বাজারে গণপিটুনির শিকার হয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী (৭০)। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে খানজাহান আলী থানায় সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে বেগ লিয়াকত আলী আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলাও রয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর ফুলবাড়িগেট বাজারে এলে স্থানীয়রা তাকে ঘিরে ধরে এবং গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, বেগ লিয়াকত আলীকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্তি পেয়েছিলেন বলেও ওসি নিশ্চিত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.