× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে শামিল কেএমপি কমিশনার

মো: নুরুল আমিন নুর ,খুলনা প্রতিনিধি ।

১৪ জুন ২০২৫, ২০:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

খুলনা মহানগরীতে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন "কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড" (সিইউসি) আজ এক ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

দুপুরে আয়োজিত এই ঈদ পুনর্মিলনীতে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুরা অংশ নেয় এবং কেএমপি কমিশনারকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। শিশুরা তাদের প্রিয় "পুলিশ আংকেল"-এর সাথে আনন্দঘন মুহূর্ত কাটায়। পুলিশ কমিশনার শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

সিইউসি'র এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে তাদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছে। কেএমপি কমিশনারের উপস্থিতি শিশুদের মনে এক নতুন আশার সঞ্চার করেছে এবং তাদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।




Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.