× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়ায় ডেভিল হান্ট অভিযানে আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেফতার

মো.কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

১৯ জুন ২০২৫, ২০:২০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কক্সবাজারের চকরিয়ায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গত ১৮ জুন (বুধবার) কারাবন্দী সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে হাজির করার সময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে তার মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করা হয়। এর পর পরই ডেভিল হান্ট অভিযান জোরদার করে থানা পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা জুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ এই ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. অহিদুজ্জামান (৪৫), মিজানুর রহমান (৩৪), আব্দুল কাইয়ুম (৩২), আব্দুর রহিম (৫৩), মো. হেলাল (৪৭), হাসান আল বশরী (৪৭),  মো. আবুল হোসেন প্রকাশ বাবুল (৩৫), জাফর আহমদ (৬০), তৌহিদ হোসেন চৌধুরী (৫৪), সোহারাব হোসেন প্র: নান্নু মেম্বার (৪৫), আব্দুল জলিল (৩৪), জমির উদ্দিন (৫৫), বিপ্লব বড়ুয়া (৩৪), বাবুল বড়ুয়া (৫৮), জহিরুল ইসলাম মানিক (৩৭) ও শহিদুল ইসলাম আজাদ (২৯)।
জানা যায়, কক্সবাজার -১ (চকরিয়া -পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে একাধিক হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়েরকৃত ৭টি মামলার প্রধান আসামি হিসেবে  চকরিয়া উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় চকরিয়ায় বিএনপি নেতাকর্মীরা জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হকের নেতৃত্বে থানা রাস্তার মাথা থেকে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে আদালত পর্যন্ত পৌঁছায়। অপরদিকে প্রায় একই সময় আদালতের অদূরে মগবাজার এলাকায় আ.লীগের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নালের নেতৃত্বে ঝটিকা মিছিল বের করা হয়। তারা মিথ্যা মামলায় জাফর আলমকে হয়রানি করার অভিযোগ তুলে মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো: শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের মধ্যে যারা মিছিলে অংশগ্রহণ করেছিল তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.