× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে চার সংগঠনের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

২০ জুন ২০২৫, ১৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চারটি সংগঠন।

শুক্রবার (২০ জুন) বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হলো: জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ইরানের উপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.