× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে যৌথ অভিযানে গুলিসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

২১ জুন ২০২৫, ১৪:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবক মাহমুদর হাসান পাতা দৌলতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি নতুন আমদহ গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। ভোর ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ বাহিনীর সদস্যরা ওই গ্রামে অভিযান চালিয়ে ৯ পিস তাজা কার্তুজ, চার পিস খালি কার্তুজ এবং চারটি খালি বিদেশি মদের বোতল উদ্ধার করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাহমুদর হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুপুরের তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুল হক জানান, ‘মাহমুদর হাসান পাতা দলের উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে গুলিসহ তাঁর আটকের বিষয়টি জানি না। বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

যৌথ অভিযানে গুলিসহ যুবক মাহমুদর হাসান পাতা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.