× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বহরপুরে ইপসার যুব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মোহাম্মদ জাম‌শেদ আলম,সীতাকুণ্ড প্রতি‌নি‌ধি।

২১ জুন ২০২৫, ১৫:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি বিকাশে যুবকদের অংশগ্রহণ সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে নবীন তারা সংঘ কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো ইপসা-সমৃদ্ধি কর্মসূচির আওতাধীন এক যুব প্রশিক্ষণ কর্মশালা।

"সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন" শীর্ষক এ প্রশিক্ষণে স্থানীয় যুব সদস্যদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ তাজাম্মল হোসেন। এছাড়াও আলোচনায় অংশ নেন নবীন তারা সংঘের সভাপতি সাইফুল ইসলাম। বক্তারা যুব সমাজকে দায়িত্বশীল, নেতৃত্বদানে সক্ষম ও সামাজিক সম্প্রীতি বিকাশে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

চমৎকার এ আয়োজনের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে আয়োজক সংস্থা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.