× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠির অতিরিক্ত পিপি আক্কাস সিকদারকে সংবর্ধনা

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি।

২১ জুন ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অ্যাডভোকেট আক্কাস সিকদারকে সংবর্ধনা দিয়েছে হিউম্যান এ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটি।

শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাঈম খান, নির্বাহী সদস্য হাফিজুর রহমান, তাওহিদুল ইসলাম, নাঈম হোসেন, জাহিদুল ইসলাম পলাশ, জসিম হাওলাদার, রবিউল ইসলাম, আরাফাত হোসেন, পারভেজ হোসেনসহ অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আক্কাস সিকদারের মতো অভিজ্ঞ ও নিষ্ঠাবান আইনজীবীর এপিপি হিসেবে নিয়োগ জেলার বিচার ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান করে সংগঠনের পক্ষ থেকে শুভ কামনা জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.