× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে ডিবি পরিচয়ে তল্লাশীর নামে অর্থ হাতিয়ে নেয়া সেই প্রত্যারকের মুলহোতা গ্রেফতার

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

২১ জুন ২০২৫, ২০:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবিতে  ডিবি পরিচঢে তল্লাশীর নামে বাড়ীতে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়া সেই ভুয়া ডিবি পুলিশ কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।শনিবার রাতে পার্শ্ববর্তী দিনাজপুরের জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী নুর মোহাম্মদ শাহজাহান (৩৯) ঐ গ্রামেন আব্দুল মান্নানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা  পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম জানান, গত বছরের ১৫ ডিসেম্বর উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদ্বীগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে বিভিন্ন ঘরের জিনিসপত্র তল্লাশি করতে থাকে।  তল্লাশি সময় সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলার সুত্রধরে তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই মোঃ সোহেল রানা সহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানা ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুরের ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিনতাইয়ে অভিযোগে মামলা রয়েছে।

পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় আসামি নূর মোহাম্মদকে গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.