× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

মো.আল আমীন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

২২ জুন ২০২৫, ১৫:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

নারায়ণঞ্জের সোনারগাঁয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রাইভেট পড়াতে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই যুবতীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরণীতে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার তার মেয়েকে বাসায় প্রাইভেট পড়াতো। প্রাইভেট পড়ানোর সময় নানাভাবে ফুসলিয়ে এবং প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেন।

প্রথমে বিবাদীর প্রস্তাবে রাজী না হলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক গড়ে উঠার পরে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপণ করতে থাকে।

একপর্যায়ে আমার মেয়ে ৩ মাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানালে ওষুধ সেবন করে পেটের বাচ্চা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে আমি তার পরিবারকে জানানোর পর শিশির হালদারের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার আমাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.